ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। নেতৃত্বকে পাশ কাটিয়ে সংগঠন চলে না: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা ঘিরে যত প্রশ্ন। নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন 

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান

নুরনবী সোহেল, নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন সম্ভাবনার ব্যাপক প্রচার ও প্রসার ঘটিয়ে দেশ ও বিদেশে এই নগরীর পরিচিতি আরও উজ্জ্বলভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হল রুমে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই সাংবাদিক সংগঠনের জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানটি কক্সবাজারের সংবাদকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি’র। তবে অন্য একটি জরুরি প্রোগ্রামে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারেননি। এজন্য তিনি আয়োজকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবাইদুর রহমান শাহিন। পারিবারিক একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনিও সরাসরি উপস্থিত হতে না পেরে এক ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। ভিডিও বার্তায় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের শুভ উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আলমগীর গনি।

উদ্বোধকের বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর গনি এবং প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন সংগঠনের আদর্শ ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে এবং সংগঠনের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাংবাদিকদের মর্যাদা রক্ষা করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। এখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্য, সম্ভাবনাময় পর্যটন খাত এবং উন্নয়নের চিত্র লেখনীর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে বিশ্বদরবারে কক্সবাজারের পরিচিতি আরও সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে অতিথিগণের গুরুত্বপূর্ণ বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সুস্থ ধারার সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সিনিয়র সাংবাদিক

নেতৃবৃন্দ এবং দৈনিক রূপালী সৈকতের ব্যবস্থাপনা সম্পাদক আ.স.ম. জাহেদুল হক নাহিদ।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মহাসচিব মোঃ জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ নূরুল কবির, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল এবং পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবনির্বাচিত কক্সবাজার জেলা কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকরা আরও সুসংগঠিত হবেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান

আপডেট সময় : ১০:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬