ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহে সতীন আটক টুঙ্গীপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ- ছাত্রলীগের কর্মীরা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ ‎​ডা. মহিউদ্দিন মাসুমদের ধৃষ্টতা: প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, ভুক্তভোগীদের পাশে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ  শ্রীবরদীতে মানব পাচারের অভিযোগে একজন আটক, নজরদারিতে আরও দুজন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খড়খড়ি শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ, ব্যাংক নাকি পারিবারিক আড্ডাখানা? নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বেনাপোল স্থলবন্দর প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।

​প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুল, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বিক্ষোভ মিছিলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস, শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহে সতীন আটক

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বেনাপোলে যুবদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬