ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা একজন শিক্ষকের প্রকৃত অর্জন: বিদায়বেলায় অশ্রুসিক্ত চোখই তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্মাননা। ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের পৃথক অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই। খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সাইফুল, মোটরসাইকেল ছিনতাই

বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৬ জন সংবাদটি পড়েছেন

বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার আমদানির ঘোষণা দিয়ে এর আড়ালে অন্য রাসায়নিক পণ্য এনে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।

জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্যটি শুল্ক ফাঁকি দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো উচ্চমূল্যের রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার মাধ্যমে পণ্যের প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ডেপুটি কমিশনার আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা ২৫ টন পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বন্দরে এ ধরনের শুল্ক ফাঁকির অপচেষ্টা সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা

বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ

আপডেট সময় : ১১:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬