ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী// বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন শ্রীপুরে মিথ্যা চাঁদাবাজি মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা একজন শিক্ষকের প্রকৃত অর্জন: বিদায়বেলায় অশ্রুসিক্ত চোখই তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্মাননা।

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৫ জন সংবাদটি পড়েছেন

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মো: আল-মাহফুজ শাওন

বাগেরহাটের রামপাল উপজেলার রোনশেন মিরাখালী এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেননি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারলে অথবা কোনো নিখোঁজ তরুণীর সঙ্গে মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী//

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬