ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার  খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাজশাহীতে বিয়ের বয়স কমানোর দাবি নিকাহ রেজিস্ট্রারদের, কলম বিরতি ও অবস্থান কর্মসূচি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার রাজনীতিতে প্রতিশোধ নয়, সংযমের জয় হোক: গোপালগঞ্জের ঘটনা আমাদের কী শিক্ষা দেয়? বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

“”””””’”””””””””””””””””

মোঃ আবদুল মোতালেব

নোয়াখালী জেলা প্রতিনিধি:–

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রী দুই মেয়েকে নিয়ে এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নাতনিকে দ্রুত উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দাদা মো. হোসেন।

১৫ নভেম্বর ২০২৬ তারিখে করা লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন, তাঁর প্রবাসী ছেলে জয়নাল আবেদীন সুফলের স্ত্রী দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার সময় নগদ প্রায় ১২ লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ ছাড়া সন্তানদের পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটায় তাদের পড়াশোনাও ব্যাহত হয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়, এক যুবকের সঙ্গে পুত্রবধূর পরকীয়ার সম্পর্ক রয়েছে এবং ওই যুবক তাঁর ছেলেকে ফোনে হুমকি দিয়ে সন্তানদের ফেরত না দেওয়ার কথা জানিয়েছেন। এমনকি সন্তানদের বিনিময়ে টাকা দাবির অভিযোগও করেন তিনি।

দুই নাতনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ, শিশুদের উদ্ধার এবং তাঁর জিম্মায় দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে নোয়াখালীর সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

নোয়াখালীতে দুই নাতনিকে উদ্ধারে দাদার আবেদন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আপডেট সময় : ০৯:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬