ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে ছাত্রলীগসহ অন্য অঙ্গসংগঠন মিছিল হাজার হাজার পুরুষ মহিলা  যশোরে শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত  খুলনায় চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান এমপি হেলালের জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ  গীতা প্রচারে অবদানের স্বীকৃতি: ডাসারে ফুলেল ভালোবাসায় সিক্ত কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু।

বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩১ জন সংবাদটি পড়েছেন

বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

ঝালকাঠি প্রতিনিধি: স্বামীর সংসার বরিশালের বাবুগঞ্জে। দুই সন্তান নিয়ে সেখানেই বসবাস করেন সুমা বেগম (৩০)। বাবার বাড়িতে বেড়াতে এসে একটি ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন তিনি। বর্তমানে তিনি কারাগারে। অথচ মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন স্বজনরা।

জানা যায়, গত ৮ নভেম্বর দুপুর ১ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নলছিটি থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ৪২ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। সুমা বেগম ৪২ জনের মধ্যে এজাহার নামীয় আসামী নয়।

সুমা বেগমের স্বামী, ছেলে ও মেয়ে জানান, তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তার স্বামী লিটন খলিফা পেশায় একজন অটোরিকশাচালক। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ৯ নভেম্বর বাবার বাড়িতে অবস্থানকালে পরবর্তী সময়ে পুলিশ তাকে আটক করে মামলায় আসামি করে।

এমনকি মাধবপাশা ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্রেও তার স্থায়ী ঠিকানা ও পারিবারিক পরিচয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। তিনি দুই সন্তানের জননী। স্বজনদের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ঐ ঘটনায় এলাকা জনশুন্য হওয়ায় পিতার বাড়ী অরক্ষিত থাকা সহ চুরি ডাকাতির আশঙ্কায় পিতার বাড়ীতে পাহারা দিতে এসে অবস্থান করা অবস্থায় তাকে পুলিশ আটক করে নিয়ে গিয়ে ভিডিও ফুটেজ কিংবা কোন তথ্য যাচাই না করে পুলিশের দায়ের করা জি.আর ২৩১/২৬ (নল:) মামলায় অজ্ঞাত নামা আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। সে ৯ নভেম্বর থেকে বিনা অপরাধে জেল হাজতে রয়েছে।

একটি মামলার তদন্ত ও বিচার অবশ্যই আইনের নিজস্ব গতিতে চলবে। তবে কোনো নিরপরাধ নারী যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। দুই সন্তানের মায়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে মানবিক বিবেচনায় তার জামিন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন স্বজনরা।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

বাবার বাড়ি পাহারা দিতে এসে পুলিশের মামলায় আসামি হলেন মা, দুই সন্তানের মুক্তির আকুতি

আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬