ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যুবলীগ নিখিলের পার্টনার রাশেদ আহসান: এবার বাগিয়ে নিচ্ছেন চারশত কোটির আজিমপুর প্রকল্প কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

লালমনিরহাট টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি-র প্রাক্তন অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে উঠেছে কোটি টাকারও বেশি সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। দায়িত্বে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানে চালিয়েছেন অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার রাজত্ব।

কৌশলে গাজীপুরে বদলি হয়ে যান, রেখে যান বিশৃঙ্খলা আর ক্ষতবিক্ষত প্রশাসনিক কাঠামো।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলছে, তিনি সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে নানা অজুহাতে কোটি টাকার প্রকল্প ব্যয় গায়েব করেছেন।

২০২৩-২৪ অর্থবছরে তার বিরুদ্ধে ৭ লাখ ৪৮ হাজার ৫৮০ টাকার অডিট আপত্তি উঠেছে। বর্তমান অধ্যক্ষ আইনুল হক লিখিতভাবে জানান

সাবেক অধ্যক্ষ দায়িত্ব হস্তান্তর না করায় আটক আছে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, চাবি, ক্যাশ বুক এবং বাজেট রেজিস্টার।

বেতন পাননি প্রকল্পভুক্ত কর্মচারীরা আইডি খোলা হয়নি শিক্ষক-কর্মচারীদের।

ফলে বেতনও বন্ধ তাদের। প্রশাসনিক জটিলতায় থমকে আছে পুরো প্রতিষ্ঠান।

এই বিষয়ে অতিথি শিক্ষক ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান—

তার প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রেখে গেছেন দেলোয়ার হোসেন, হয়রানি আর মানসিক নির্যাতনেই জর্জরিত হয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন ৯ মার্চ থেকে ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত অফিস না করেও নিয়েছেন পুরো বেতন।

এছাড়াও ট্রেডভিত্তিক মালামালের হিসাবেও রয়েছে বড়সড় ঘাটতি।এই বিষয়ে সনাক লালমনিরহাটের সভাপতি শুপান তনার্থ দত্ত সারাক্ষণ বার্তাকে বলেন,এটা শুধু অনিয়ম নয়, এটা এক ধরনের অপরাধ। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।বর্তমান অধ্যক্ষ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানকে স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরে ই/এম প্রকৌশলী পদে পদায়নের লটারি নিয়ে বৈষম্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

লালমনিরহাট টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

আপডেট সময় : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫