ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ  কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

‎কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

‎

‎সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

‎

‎অভিযোগকারী ঐশি দে’র দাবি, বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ চেয়েছিলেন তিনি। কিন্তু তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে তার।

‎

‎বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে’র ওপর দায়িত্ব দেন। ঐশির অভিযোগ, বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে শ্যামল মাস্টার তাকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’

‎

‎ঐশির দাবি, এমন প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধের সমাধান হয়নি। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলনেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন ঐশি।

‎

‎এদিকে ঐশির অভিযোগ সামনে আসার পর শ্যামল দে’র অতীত কর্মস্থল ধলঘাট ইউনিয়নের গৈড়লা উচ্চ বিদ্যালয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত একটি ঘটনায় স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

‎

‎অন্যদিকে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন শ্যামল মাস্টার। তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক বিরোধ সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তবে ঐশির মা ও ভাই তার প্রস্তাবিত সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।

‎

‎বিরোধ মীমাংসার বিনিময়ে ঐশির সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করেন তিনি। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের চ্যাটিং করেননি বলেও জানান শ্যামল মাস্টার।

‎

‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াটসঅ্যাপের কথিত স্ক্রিনশট পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন। একই সঙ্গে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা কিংবা স্থানীয়দের বাধার মুখে পড়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।

‎

‎অন্যদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর আগে প্রায় ১০ থেকে ১২ দিন আগেও তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। সর্বশেষ সংবাদ সম্মেলনে শ্যামল মাস্টারের দেওয়া স্ক্রিনশট ফরেন্সিক ল্যাবে পরীক্ষার চ্যালেঞ্জকে স্বাগত জানান ঐশি।

‎

‎তিনি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তার পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল মাস্টার ও তার বাড়ি একই ইউনিয়নে। তাকে চাচা বলে সম্বোধন করতেন তিনি। ফলে তার কাছ থেকে এমন প্রস্তাব কখনো প্রত্যাশা করেননি।

সায়েম মাহমুদ,

০১৮১৫৬৯৮৪৫২,

পটিয়া, চট্টগ্রাম।

‎

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬