ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ  কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস

‎

‎তৌহিদুর রহমান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

‎

‎শেরপুরের ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের তৃতীয় মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোরাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিস আহমেদ।

‎

‎শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেনকে নির্বাচন কমিশনার ঘোষণা করে নতুন কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি ক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাইফুল ইসলামকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

‎

‎২০ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোরাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে আনিস আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে রাকিবুল হাসান রুবেল নির্বাচিত হন।

‎

‎নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন মাসুম ও লিটন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু রাইহান, দপ্তর সম্পাদক শেখ রিয়াজ, প্রচার সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য মুজাহিদ হোসেন।

‎

‎নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস

আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬