ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। নেতৃত্বকে পাশ কাটিয়ে সংগঠন চলে না: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা ঘিরে যত প্রশ্ন। নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন 

লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২২ জন সংবাদটি পড়েছেন

লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার :

লিবিয়ায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের কবলে পড়ে নিখোঁজ রয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার ২৪ বছর বয়সী যুবক আরিফ খান। তাঁকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার, মানবপাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাছচর গ্রামের কাইয়ুম খানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ আরিফের পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় মানবপাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে আরিফ খানকে ইতালি পাঠানোর প্রলোভন দেন স্থানীয় কয়েকজন দালাল। এ ঘটনায় আবেদ খান (৫০), বিউটি বেগম (৪৫), সোহানা বেগম (২২), বাদশাহ ফকির (৬০), রিয়া আক্তার (৩০), তানভীর খান (২৫), নাসির ফকির (৪২) ও গিয়াস ফকির (৪১)-এর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়া ও মানবপাচারে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তাঁরা।

পরিবারের দাবি, আরিফকে বৈধ পথে ইতালি পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ টাকা নেওয়া হলেও তাঁকে অবৈধ পথে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি মাফিয়া চক্রের হাতে জিম্মি করে রেখে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে দফায় দফায় মোট ৫১ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

কিন্তু এত টাকা দেওয়ার পরও গত তিন মাস ধরে আরিফের কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা নানা ধরনের টালবাহানা করছেন এবং পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে আরিফের মা বলেন, “জমিজমা বিক্রি করে, ধারদেনা করে দালালদের হাতে টাকা তুলে দিয়েছি ছেলের সুন্দর ভবিষ্যতের আশায়। এখন আমার ছেলে বেঁচে আছে, না মারা গেছে—তাও জানি না। আমরা আমাদের ছেলেকে ফেরত চাই। যারা আমার ছেলেকে এ অবস্থায় ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন, এলাকায় মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা দ্রুত আরিফকে উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদারীপুর আদালতে মানবপাচার আইনে মামলা হয়েছে। মামলার ১ নম্বর আসামি আবেদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান ও চেষ্টা চালাচ্ছে।

নিখোঁজ আরিফকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন থেকে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা

লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ১০:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬