ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত: পর্যটন শিল্পের বিকাশ ও সাংবাদিকদের ঐক্যের আহ্বান ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে রাজৈরের আরিফ খান, ৫১ লাখ টাকা মুক্তিপণ দিয়েও তিন মাস ধরে নিখোঁজ-উদ্ধার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। নেতৃত্বকে পাশ কাটিয়ে সংগঠন চলে না: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা ঘিরে যত প্রশ্ন। নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন 

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)

পাবনার ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এক আসামিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ও সেবনের সরঞ্জামসহ আরও দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে। পৃথক ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরিদপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রতনপুর গ্রামের আফছার সরদারের ছেলে মো. সুজন সরদার (৩৮)কে আটক করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ পার-ফরিদপুর গ্রামের নজর আলীর ছেলে মো. সজীব রানা (৩০) ও চাঁদপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আশিষ (২৮)কে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ ছাড়া ফরিদপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে গোপালনগর গ্রামের মো. আব্দুর রউফ প্রামাণিকের ছেলে মো. রিফাত হাসান ওরফে বাপ্পী (১৯)কে আটক করা হয়।

এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কাশিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের ব্যাপক গণসংযোগ, মানুষের দ্বারে দ্বারে নির্বাচনী বার্তা

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬