ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

সংবাদ প্রকাশের জেরে ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলা, এজাহারভুক্ত দুইসহ তিন আসামি গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার তিনজনকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। শনিবার দিবাগত রাতে গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শনিবার রাতে হামলার ঘটনায় আহত সাংবাদিক খোরশেদ আলমের ছোট ভাই মো. হুমায়ুন খান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় গোমড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা চোরাকারবারী মো. রাসেল মিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকেও আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামি রাসেল মাদক ও চোরাচালান চক্রের প্রধান এবং নিজ এলাকায় অবৈধ অস্ত্রধারী “রাসেল বাহিনী”র নেতৃত্ব দেন। তার নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসা দিন দিন বেড়ে গেলেও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে সাংবাদিক খোরশেদ আলম তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইত্তেফাকসহ একাধিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন।

এর জের ধরে গত শুক্রবার রাতে সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে খোরশেদ আলমের ওপর রাসেল ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Milon Ahammed

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

সংবাদ প্রকাশের জেরে ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলমের ওপর হামলা, এজাহারভুক্ত দুইসহ তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫