ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘুসকান্ডে চুড়ান্তভাবে চাকরী থেকে বরখাস্ত হলেন নৌপরিবহন অধিদপ্তরের। প্রতিবাদও কি ‘ম্যানেজড’? গণপূর্তের কায়কোবাদকে ঘিরে নতুন প্রশ্ন : এক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনের জবাব অন্য মাধ্যমে—‘গৃহপালিত সাংবাদিকতা’র অভিযোগ, মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন ?   ৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ।

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৪৫১ জন সংবাদটি পড়েছেন

রোস্তম মল্লিক

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিত দে, কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ: তিনি বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করা এবং বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করার অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী রনজিত-দে কে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ, উন্নয়ন-১ শাখা,স্মারক নং ৪৬,০০,০০০০,০০০,০৬৭,২৭,০০১৩.২৫-৪২০ তারিখ: ২০ জ্যৈষ্ঠ ১৪৩২,০৩ জুন ২০২৫ প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু, জনাব রনজিত-দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন) এর বিরুদ্ধে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করা ও এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে তার জবাব দাখিল না করা এবং পিরোজপুর জেলায় বাস্তবায়নাধীন ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের ১০টি প্যাকেজের কাজ সমাপ্ত না করে ৪৪.২০ কোটি টাকা বিল প্রদান এবং চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠানের অনুকূলে ১২.৫৯ কোটি টাকার বিল পরিশোধের মাধ্যমে প্রদানকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল বিধিমালা), ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে; সেহেতু, জনাব রনজিত দে, নির্বাহী প্রকৌশলী (চ.দা.), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুর (কুড়িগ্রাম জেলায় বদলীর আদেশাধীন)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে, মো: রেজাউল মাকছুদ জাহেদী,সচিব।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

তারাকান্দায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ।

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নিবাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১২:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫