ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসের স্বপ্ন ভাঙ্গলো আনোয়ারার হারুন সিকদারের। অবশেষে লাশ হয়ে ফিরলেন স্বদেশে। বিসিক এর জিএম,পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? মোহনা টিভির চেয়ারম্যান,এমডি কারাগারে, মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!  ত্রয়োদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন হেলেন জেরিন খান। মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন।

বিএনপি থেকে চাঁদাবাজ ও ধান্দাবাজদের অপসারণ,রাহুমুক্ত হচ্ছে সনাতনী সম্প্রদায়। শীঘ্রই আরেক ধান্দাবাজের পতন!

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ জন সংবাদটি পড়েছেন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানান।

এই বহিষ্কারের তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মি. রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল বিএনপি।

যে সব নেতাদের বহিষ্কার করা হয়েছে তাদের অনেকেই দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ধারণা করা হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার কারণেই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন।

সারাক্ষণ বার্তার কাছে আরো তথ্য আছে যে, দীর্ঘদিন সনাতনী সম্প্রদায়কে পুঁজি করে বিএনপি নামধারী কিছু ধান্দাবাজ লোক এতদিন সুবিধা নিয়ে আসছিলো কিন্তু এখন এসমস্ত তথাকথিত চাঁদাবাজদের স্বরুপ ক্রমান্বয়েই  উন্মোচিত হচ্ছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বহিষ্কারের তালিকায় যুক্ত হচ্ছে আরো কতিপয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের নাম।নাম প্রকাশে অনিচ্ছুক সনাতন ধর্মাবলম্বী এক বিএনপি নেতাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অচিরেই সনাতনী সম্প্রদায় রাহুমুক্ত হচ্ছে। বিএনপির হাইকমান্ড যে সিদ্ধান্ত নিয়েছে এটি সময়োপযোগী ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন,আমি মনে করি, সুবিধাবাদী ও ধান্দাবাজদের দল থেকে অপসারণ করা উচিৎ।

তিনি বলেন, চাঁদাবাজ তরুন কান্তি দে বিভিন্ন সময় সনাতনীদের পুঁজি করে তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল।এবার এর অবসান ঘটবে। সনাতনী সম্প্রদায় নির্বিঘ্নে বিএনপির রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে পারবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার।

বিএনপি থেকে চাঁদাবাজ ও ধান্দাবাজদের অপসারণ,রাহুমুক্ত হচ্ছে সনাতনী সম্প্রদায়। শীঘ্রই আরেক ধান্দাবাজের পতন!

আপডেট সময় : ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫