ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

বিরলে ফেন্সিডিল ও ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ২৯৪ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের বিরল উপজেলার ভাড়াডাঙ্গী (বুলবুলী ডাঙ্গা) গ্রামে মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস)সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভান্ডারা ইউনিয়নের ভাড়াডাঙ্গী গ্রামের ফয়জুল ইসলাম ফজুর (২৮) বাড়ির শয়নঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা অবস্থায় মাদকগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃত ফজু ওই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতার ফয়জুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক)(খ) ধারায় একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

বিরলে ফেন্সিডিল ও ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫