ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের সাংবিধানিক উত্তরণ: ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের বিজয় নিশ্চিত করতে হবে। দুর্ঘটনায় পুলিশের সন্তান নিহত। উদ্ধার করতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান। চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে, স্বামীর বাড়ির সামনে স্ত্রীর অনশন। লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার সম্ভাব্য ধারণা !  উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা। মাধ্যমিক শিক্ষায় মানোন্নয়নে বরগুনায় ব্যতিক্রমী উদ্যোগ, কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে ,জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। প্রেসক্লাব গোপালগঞ্জের আয়োজনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের বিদায় সংবর্ধনা। ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত শ্যামনগর, প্রতিএমপিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খানের বিরুদ্ধে দুদকে অভিযোগ: টেন্ডার নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ও সম্পদ অর্জনের প্রশ্ন : প্রশাসনিক প্রভাব বিস্তার ও ব্যক্তিগত জীবনের বিতর্ক ঘিরে আলোচনায় এই প্রকৌশলী।

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার সম্ভাব্য ধারণা ! 

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ১৮ জন সংবাদটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে বেশ কিছু বানর লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সীমান্তঘেঁষা ভারতের বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসব বানর লোকালয়ে ঢুকে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানরগুলো দিনের বেলায় এক গাছ থেকে অন্য গাছে চড়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায় এবং লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে।

আশপাশের গাছের ফলও তাদের খেতে দেখা যাচ্ছে। এ ঘটনায় শিশুদের মাঝে কৌতূহল দেখা দিলেও বড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীগুলো যেকোনো সময় হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

দেবগ্রামের বাসিন্দা ও আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন জানান, কয়েক দিন ধরে এলাকায় কিছু বানর দেখা যাচ্ছে। তারা কিছু সময় গাছ ও বাড়ির ছাদে ছোটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা ব্যাপারটি উপভোগ করছে এবং খাবারের জন্যই তারা বন থেকে লোকালয়ে চলে আসছে বলে তার ধারণা।

বাউতলা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, একটানা বৃষ্টির কারণে হয়তো ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এপারে চলে এসেছে এবং খাবারের জন্যই লোকালয়ে ঘুরছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে এবং পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের সাংবিধানিক উত্তরণ: ব্যক্তি নয়, প্রতিষ্ঠানের বিজয় নিশ্চিত করতে হবে।

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার সম্ভাব্য ধারণা ! 

আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬