ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার হাবিপ্রবি সংলগ্ন মেসে গ্রিলে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ গায়েবী ঝড়ে ভেঙ্গে পড়া গাছ নিয়ে প্রাণীসম্পদের আষাঢ়ে গল্প, টেন্ডারের আগেই ডালপালা উধাও। “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষন”  কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার। বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের মরদেহ উদ্ধার – আটক ২ কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকারে মিললো ১০০ কেজি গাঁজা, চালক পলাতক দিনাজপুরে ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলিসহ দুইজন আটক

রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ জন সংবাদটি পড়েছেন

রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার রূপসা থানায় দায়ের করা গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—আশরাফুল (২৬) ও রিফাত খান (১৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসার কাজদিয়া কলেজ মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানার মামলা নম্বর-০৩, তারিখ ৮ জুন ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ভুক্তভোগী তালতলা, রূপসা এলাকার শাহিনুর রহমান (৪৯)।

পুলিশের দাবি, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া মনির গাজীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আশরাফুলের নাম উঠে আসে। এছাড়া তদন্তে রিফাত খানকে এ মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়।

ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের নেতৃত্বে এসআই মোল্লা লুৎফর রহমান, এএসআই সেলিম ও কনস্টেবল ইমরুলসহ ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রূপসায় গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬