ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট  গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত  বাংলাদেশ সাংবাদিক সমিতি গোপালগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যের কমিটি বাংলাদেশ সাংবাদিক সমিতির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হলেন মোঃ শিহাব উদ্দিন মোল্লা বাঞ্ছারামপুরে আধিপত্যের বিরোধে রাতভর সংঘর্ষ, নিহত ১; আহত ২৫ বিএনপির দলীয় মনোনয়ন পেলে সন্ত্রাসমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুই সন্তান নিয়ে অসহায় নারী মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ রামুতে এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং, অনলাইন জুয়া, প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রশিক্ষণে উদ্যোক্তাদের নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে নগদ সেবা পরিচালনা, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যাচাই এবং সন্দেহজনক লেনদেন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অনলাইন জুয়া, প্রতারণা, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিং প্রতিরোধে উদ্যোক্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহার করে যাতে অনলাইন জুয়া, প্রতারণামূলক কর্মকাণ্ড, সন্দেহজনক লেনদেন কিংবা অবৈধ অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।

এ সময় উদ্যোক্তাদের নিজস্ব ওয়ালেট অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য না দেওয়া, গ্রাহকের পরিচয় ও লেনদেনের তথ্য যথাযথভাবে যাচাই করা এবং অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে জানানো হয়, অনলাইন জুয়া, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের মতো কর্মকাণ্ডে কোনো উদ্যোক্তার ওয়ালেট ব্যবহৃত হলে তা নগদ-এর নীতিমালা ও প্রচলিত আইন অনুযায়ী গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। তাই নিজ নিজ ওয়ালেটের নিরাপত্তা ও ব্যবহারের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য উদ্যোক্তাদের আহ্বান জানানো হয়। এ ছাড়া কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে STR (Suspicious Transaction Report) ফরম পূরণের প্রক্রিয়া হাতে-কলমে শেখানো হয়। সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে গ্রাহকদের সঙ্গে দায়িত্বশীল আচরণ, সঠিক তথ্য প্রদান এবং নগদ-এর নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে লেনদেন পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদ-এর পরিবেশক মেসার্স তমাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী মাসুদ মিয়া, নগদ-এর রিজিওনাল সেলস ম্যানেজার এ এস এম মোহাইমিনুল ইসলাম, এরিয়া ম্যানেজার সামসু মিয়া, টেরিটোরি ম্যানেজার মো. রেজাউল আফসার, হাউজ ম্যানেজার কৌশিক সরকার, হাউজ সুপারভাইজার আনন্দ শেখ ও মিজানুর রহমান সুমন, হাউজ আইটি সমীর কুমার রায়সহ মেসার্স তমাল অটো রাইস মিলের আওতাধীন নগদ উদ্যোক্তারা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ঝুঁকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিরাপদ, স্বচ্ছ ও আইনসম্মত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব। উদ্যোক্তারা যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়েন এবং দেশের প্রচলিত আইন ও নগদ-এর নীতিমালা অনুসরণ করে সেবা দেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

০১৩২০৫৪৮৬৫১

২৮/০৯/২৬ ইং

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট 

মোহনগঞ্জে নগদ উদ্যোক্তাদের মানি লন্ডারিং ও অনলাইন জুয়া প্রতিরোধে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬