ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২ টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি   কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মোরাদ সম্পাদক আনিস কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ 

স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুই সন্তান নিয়ে অসহায় নারী

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৪ জন সংবাদটি পড়েছেন

স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুই সন্তান নিয়ে অসহায় নারী

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে একাধিকবার অর্থ আত্মসাৎ, জীবননাশের হুমকি ও হয়রানির অভিযোগ তুলেছেন খুলনার এক ভুক্তভোগী নারী। দুই সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে তাঁর। প্রথম স্ত্রীর কথা লুকিয়ে নয় বছরের সম্পর্কে এক বছরের বিয়ে। অতঃপর তাকে জীবননাশের হুমকি ও অর্থ দাবি করছে সেই লোভী স্বামী। লনিজের ন্যায্য অধিকার ফিরে পেতে বারবার সরকারের বিভিন্ন মহলে আবেদন জানাচ্ছেন তিনি।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রাক্তন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন। কিন্তু সেই অর্থ ফেরত না দিয়ে উল্টো তাঁকে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

তিনি জানান, প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্কের অবসানের পর দুই সন্তানকে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন তিনি। নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে অসহায় অবস্থায় রয়েছেন তিনি।

ন্যায়বিচার ও অধিকার ফিরে পাওয়ার আকুতি

ভুক্তভোগী নারী বলেন, তিনি কারও কাছে অন্যায়ভাবে কিছু চান না। তাঁর দাবি, যে অর্থ তিনি দিয়েছেন, তা ফেরত পাওয়ার পাশাপাশি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এ জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করছেন তিনি।

তিনি আরও জানান, বারবার আবেদন করেও এখনো কাঙ্ক্ষিত সমাধান পাননি। প্রাক্তন স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চান এই নারী। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাঁর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নেবে।

প্রতিবেদনটি ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তৈরি। অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির

স্বামী, প্রথম স্ত্রী ও কন্যার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও অর্থ আত্মসাতের অভিযোগ, দুই সন্তান নিয়ে অসহায় নারী

আপডেট সময় : ০৮:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬