ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

রোহিঙ্গাদের জন্য ১ হাজার ৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৩৬৬ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের জন্য জরুরি অবকাঠামো ও মৌলিক পরিষেবার উন্নয়নে ৮ কোটি ৬৭ লাখ ডলার (প্রায় ১ হাজার ৬০ কোটি টাকা) অর্থায়ন অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৪ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, অনুমোদিত অর্থের মধ্যে প্রায় পাঁচ কোটি ৮৬ লাখ ডলার অনুদান এবং দুই কোটি ৮১ লাখ ডলার সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়া হবে। এই অর্থায়ন আসবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশগুলোর জন্য নির্ধারিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ)’ থেকে।

‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিস ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজার ও ভাসানচর অঞ্চলের রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি, সড়ক ও সেতু, নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং দুর্যোগ সহনশীলতার মতো মৌলিক সেবা সম্প্রসারণ করা হবে।

প্রকল্পে কক্সবাজার ও ভাসানচরের আলাদা চাহিদা অনুযায়ী পৃথক কৌশল গ্রহণ করা হবে, যাতে শুধু অবকাঠামো নয়, সরকারের প্রকল্প ব্যবস্থাপনার সক্ষমতাও বাড়ানো যায়।

এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আশ্রয়শিবির ও স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সংহতি তৈরিতে বাংলাদেশকে সহায়তা করতে পেরে তারা সন্তুষ্ট।

তিনি জানান, নতুন অর্থায়নটি এডিবির পূর্ববর্তী সহায়তারই ধারাবাহিকতা। ২০১৮ সাল থেকে সংস্থাটি এই খাতে মোট ১৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার অনুদান ও ঋণ দিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

রোহিঙ্গাদের জন্য ১ হাজার ৬০ কোটি টাকা দিচ্ছে এডিবি

আপডেট সময় : ১১:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫