ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে খুলনাজুড়ে পুলিশের ও আনসার সদস্যদের সতর্ক পাহারা, চলছে পিকেটিং ও চেকপোস্ট সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন  আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। নারায়ণগঞ্জে সাদা পোশাকে  গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত। সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল  ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল 

১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৪৭৭ জন সংবাদটি পড়েছেন
জুলাইতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের চার লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরির কাজ চলছে, যা জুলাইতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।

এ উপলক্ষে গত ২৬ জুন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকারা দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন, সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য বদলি নীতিমালা, ২০২৫ প্রণয়ন করা হলো।

নীতিমালা অনুযায়ী, সফটওয়্যার ব্যবহার করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে আবেদনকারী শিক্ষক-শিক্ষিকা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন।

প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।

বদলি নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির আবেদন করতে পারবেন।

নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। যেকোনো শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে।

এছাড়া স্বামী কিংবা স্ত্রীর কর্মস্থলকে বিবেচনায় আনতে হবে।

গত বছরের ১৮ ডিসেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী- শুধু মাউশির মহাপরিচালক (ডিজি) পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। নীতিমালায় এই বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে হবে বলে জানানো হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার সেই সফটওয়্যার তৈরির কাজ চলছে।

জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে, এনটিআরসিএ প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে, প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য ১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে।

আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।

বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যেভাবে হবে- বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইনডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে।

পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের মতো বজায় থাকবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট ও বেসরকারি শিক্ষকদের বদলির জন্য বিশেষ সফটওয়্যার জুলাই মাসে চালু হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই সকল শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি

১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

আপডেট সময় : ১০:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫