ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আমতলীতে দুই দিনে ১৫৩ যানবাহন তল্লাশি, ট্রাফিক আইনে ২২ মামলা নেত্রকোনার পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় খুলনার ফুলতলায় ১৯ বছরেও সংস্কার হয়নি প্রধান সড়ক, দুর্ভোগে ভদ্র পুকুর গ্রামের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অর্ধসত্যের রাজনীতি বন্ধ হোক।

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৩০ জন সংবাদটি পড়েছেন

0-3840x2160-0-0-{}-0-12#

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য রোডশো ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চালক, যাত্রী ও পথচারীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

নিরাপদ সড়ক, সবার অধিকার—এই বার্তাকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬।

বুধবার সকালে বর্ণাঢ্য রোডশোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এতে জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এবারের দিবসের প্রতিপাদ্য— “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।”

রোডশো শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিআরটিসির প্রশিক্ষণ ব্যবস্থাপক এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল সুজন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জাব্বার এবং বিএনপির মহানগর সদস্যসচিব আবু আল মাসুদ টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মেহেদী হাসান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদেরও সড়ক ব্যবহারে সতর্ক হতে হবে।

তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ জন্য পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬