ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি আটক

বিরলে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি আটক

বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে পালানোর সময় ২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বুধবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির একটি টহলদল উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সংকোবানী এলাকায় সীমান্ত পিলার ৩৩০/৩ এর নিকটবর্তী, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভিতরে অবস্থানকালে তাদের আটক করে।

আটককৃতরা হলেন বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বাদরুনিয়া গ্রামের উপেন্দ্রনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক চন্দ্র (২২) এবং ০৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর (খটুপাড়া) গ্রামের শুনিলের কন্যা গোলাপি (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ৪২ বিজিবি ব্যাটালিয়নের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর নজরদারিতে রয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি আটক

আপডেট সময় : ১০:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫