ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা। নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর বাড়তি ভাড়া আদায় করেও কচ্ছপগতি: ‘কর্ণফুলী-১১’ লঞ্চে যাত্রীদের চরম দুর্ভোগ ও ক্ষোপ অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী তানজিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন? ‎

খানসামায় ব্যবসায়ীকে মারধর, দোকানে লুটপাট ও অপহরণের অভিযোগ

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৯২১ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের খানসামা উপজেলায় এক ব্যবসায়ীকে মারধর, দোকানে লুটপাট ও তাঁর বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজারে।

ভুক্তভোগী মাসুদ আহম্মেদ খানসামা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি প্রাণ কোম্পানির অলটাইম গ্রুপের পরিবেশক হিসেবে সাতটি ভ্যানের মাধ্যমে এলাকায় পণ্য সরবরাহ করেন এবং টংগুয়া বাজারে তাঁর একটি দোকান ও গোডাউন রয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন,
ঘটনার রাতে দোকানে বসে হিসাব করার সময় অভিযুক্ত মো. মোস্তফা (৫০), মো. মোমিনুল ইসলাম (৪০), মো. মাসুদ (২৭), মো. একাব্বর আলী (৬০) ও আরও ২০–২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্ব বিরোধের জেরে দোকানে এসে তাঁকে গালাগালি শুরু করে।

এ সময় মাসুদের বাবা মো. আজিজুল ইসলাম প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ক্যাশ বাক্সে থাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও দোকানে থাকা প্রায় ত্রিশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে মাসুদের বাবাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে স্থানীয় মোয়াজ্জেমের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মাসুদ জানান, তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন,
অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

খানসামায় ব্যবসায়ীকে মারধর, দোকানে লুটপাট ও অপহরণের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫