ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শ্যামনগরে পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ডাকবাংলা–মির্জাপুর সংযোগ গলিপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অনিয়ম ও বহুবিবাহের অভিযোগে সাবেক ওসি মাহবুব, নতুন ঘটনায় চাঞ্চল্য কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কাশিয়ানী কালনা টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ঠাকুরগাঁও সীমান্তে এক যুগে বিএসএফের গুলিতে নিহত ২৬ বাংলাদেশি অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীর চন্দ্রিমায় পরিচ্ছন্নতা কর্মসূচি মাদারীপুরের টেকেরহাটে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

শ্যামনগরে পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ জন সংবাদটি পড়েছেন

শ্যামনগরে পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আজ সাতক্ষীরার শ্যামনগরে ‘সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ১৮ই সেপ্টেম্বর বিকাল পাঁচটায় মুন্সিগঞ্জ সেবা কল্যাণ ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জালাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ সিকান্দার হোসেন প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে নিয়মিতভাবে বৃক্ষ রোপনের পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্যামনগরে পরিবেশ রক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬