ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল। কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে মাদক বিরোধী মানববন্ধন।  কুমিল্লা দাউদ কান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার। বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন’কে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার। বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার, ৩০ কার্টুন সিগারেট উদ্ধার। কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিম্ন মানের নির্মান সামগ্রী। ১৭ বছর যাবত যুবলীগ নেতা সাঈদ মীরের দখলে মাগুরা জেলা বাস মিনিবাস মালিক মালিক গ্রুপের কর্তৃত্ব! জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা। ভাইরাল গান, ভাইরাল বিতর্ক: একজন শিক্ষকের সাংস্কৃতিক স্বাধীনতা নাকি পেশাগত দায়বদ্ধতার প্রশ্ন? বিয়ের আশ্বাসে সুন্দরী নারীর দেহভোগ: অতিরিক্ত ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

দিনাজপুরের বোচাগঞ্জে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স রাব্বানী স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

জানা গেছে, সরকারি বরাদ্দপ্রাপ্ত সার নির্ধারিত মূল্যে বিক্রয় না করে অধিক দামে বিক্রির অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা মজুদদারির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল।

দিনাজপুরের বোচাগঞ্জে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫