ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

দিনাজপুরে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা, ৫৫টি চায়না দুয়ারী জাল ধ্বংস

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৭১ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের আশুরার বিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে একদল অসাধু চক্র সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারীসহ বিভিন্ন ধরনের জাল দিয়ে আশুরার বিলে মাছ শিকার করছিল। এসব জালের ফাঁস অনেক সূক্ষ্ম হওয়ায় পোনা মাছসহ নানা জলজ প্রাণী ধরা পড়ছিল। আগে একাধিকবার সতর্ক করার পরও তারা অবৈধভাবে মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছিল।

এরই পরিপ্রেক্ষিতে আজ বিশেষ অভিযানে প্রায় ৫৫টি চায়না দুয়ারী জালসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপস্থিত সবার সামনে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

দিনাজপুরে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা, ৫৫টি চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫