ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী, সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব!

দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩১১ জন সংবাদটি পড়েছেন

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) আমিনুল ইসলাম আজ শুক্রবার (১১ জুলাই) দিনাজপুর জেলার কোতোয়ালি থানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রম, জনসেবার মান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানা ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি। তিনি থানার অফিসার ইনচার্জসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং থানার সাধারণ মানুষকে কীভাবে আরও দ্রুত ও আন্তরিকভাবে সেবা প্রদান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ডিআইজি আমিনুল ইসলাম বলেন, “জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশের প্রতিটি সদস্যকে সৎ, নিষ্ঠাবান ও পেশাদার হতে হবে। থানা হচ্ছে জনগণের প্রথম ভরসাস্থল—এখানে কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আধুনিক পুলিশিং-এর মাধ্যমে জনগণের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করতে হবে। কোনো অভিযোগ যেন অযথা ঝুলে না থাকে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, সেদিকে নজর রাখতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সহকারী পুলিশ সুপার (সার্কেল), কোতোয়ালি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ডিআইজির এই পরিদর্শনকে কেন্দ্র করে থানার পরিবেশ ছিল গোছানো ও উৎসাহী। তিনি থানার বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং ডিউটি অফিসারদের কাজের বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনের শেষভাগে ডিআইজি আমিনুল ইসলাম থানার সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সততা, শৃঙ্খলা ও জনসেবাই হোক পুলিশের মূল শক্তি।” তিনি থানার কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও জনবান্ধব সেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

দিনাজপুর কোতোয়ালি থানা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম

আপডেট সময় : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫