ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

মিটফোর্ড ব্যবসায়ী হত্যাকাণ্ডে দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৩৩৬ জন সংবাদটি পড়েছেন

রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে যুবদল নেতার নৃশংসভাবে হ’ত্যার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ।

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বড় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড়, জেল রোড হয়ে সদর হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, “এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিচ্ছবি। একজন নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে প্রকাশ্যে হত্যা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের আনুগত্যের কারণে অনেক গণমাধ্যম এই জঘন্য হত্যাকাণ্ডকে এড়িয়ে গেছে। আমরা সাংবাদিকদের আহ্বান জানাই—সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, দলীয় পক্ষপাত পরিহার করুন।”

জেলা সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, “৫ আগস্টের গণচেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আবার রাজপথে ফিরবো। কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানে নামতে আমরা দ্বিধা করবো না।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলার সভাপতি শওকত আকবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে দ্রুত বিচার ও জাতীয় পর্যায়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

মিটফোর্ড ব্যবসায়ী হত্যাকাণ্ডে দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫