ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। নওগাঁয় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মতলব সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরণ! খুলনায় নিরালায় ছুরিকাঘাতে যুবক নিহত গণপূর্তের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ : কর্মকর্তাদের পক্ষে তিন সংগঠনের তীব্র প্রতিবাদ, নরসিংদী কারাগার প্রকল্পের চুক্তি বাতিল ঘিরে নতুন আলোচনা ‎ গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির ‎ খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ‎ যেখানে-সেখানে ময়লা নয়, শহরকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

‘শেফালির হার্ডওয়্যার ছিল বেশ ভালো মানের’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬৯৫ জন সংবাদটি পড়েছেন

অভিনেত্রী শেফালি জারিওয়ালা ও রামদেব। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু যেন সবাইকে বিস্মিত করেছে। মৃত্যুর মাত্র দুই দিন আগেও তিনি ছিলেন একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত। একটি ফটোশুটে অংশ নিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন, যা ভক্তদের মধ্যে প্রশংসা কুড়ায়।

কিন্তু তার দুদিন পর, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী। এরপর থেকেই শুরু হয় আলোচনা। যদিও তিনি কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন, তবুও এভাবে হঠাৎ মৃত্যু কেন? গুঞ্জন ওঠে, তিনি নাকি বয়স ধরে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে কিছু ওষুধ সেবন করতেন।

সম্প্রতি অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে একটি মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। তিনি বাবা রামদেব নামেই সমধিক পরিচিত। অভিনেত্রীর সম্পর্কে এমন বক্তব্যকে অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ কেউ তার বক্তব্যের পজিটিভ ব্যাখ্যা করছেন।

এক সাক্ষাৎকারে শেফালির শারীরিক অবস্থার ব্যাখ্যায় রামদেব বলেন, তার হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যারে সমস্যা ছিল। বাইরে থেকে উপসর্গ কিছুই বোঝা যায়নি, কিন্তু ভেতরের যন্ত্রপাতি ঠিক ছিল না।

রামদেবের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই একে ‘সংবেদনশীলতার অভাব’ বলে সমালোচনা করছেন। তবে অনেকে বলছেন, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন- দেখতে সুস্থ মনে হলেও ভেতরে বাসা বেঁধেছিল কোনো গুরুতর অসুখ।

জানা গেছে, মৃত্যুর সময় শেফালির রক্তচাপ হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছিল, যা তার হৃদ্‌রোগজনিত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

‘শেফালির হার্ডওয়্যার ছিল বেশ ভালো মানের’

আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫