ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

৫ দিনেও হয়নি ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২৮৯ জন সংবাদটি পড়েছেন

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার সেই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও করা হয়নি। গত শুক্রবার (২৭ জুন) তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করাতে নিয়ে গেলেও শেষে মত পরিবর্তন করেন তিনি। এতে তার পরীক্ষা করানো যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে মামলা হয়, এরপরই তাকে পরীক্ষার জন্য নিয়ে যায় পুলিশ।

ভুক্তভোগীর এক আত্মীয় জানান, গ্রেপ্তার ফজর আলীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে তিনি মারা যেতে পারেন বলে ওই নারী ও তার পরিবারকে ভয় দেখানো হয়। এরপর তিনি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মামলা নিয়েও অনীহার কথা বলেন। তবে পুলিশ চাইলে ভুক্তভোগী নারী ডাক্তারি পরীক্ষা করাতে চান বলেও জানান তার আত্মীয়।

ব্লাস্ট কুমিল্লার অ্যাডভোকেট শামীমা জাহান বলেন, ধর্ষণের মামলার ক্ষেত্রে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার বিষয়টির গুরুত্ব বুঝিয়ে শুক্রবারই পরীক্ষা করানোর দরকার ছিল। এখন দেরিতে হলেও ওই নারীর ডাক্তারি পরীক্ষাসহ তার বস্ত্রের ডিএনএ নমুনা দেওয়া জরুরি। না হলে মামলার ক্ষেত্রে বড় ধরনের ক্রটি থেকে যাবে। শরীরে আলামত থাকতে ডাক্তারি পরীক্ষা করানো গেলে আরও ভালো হতো।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমীন সুলতানা বলেন, আইনেই বলা আছে, ভিকটিম নারী যদি ডাক্তারি পরীক্ষা করাতে না চান তাহলে তা করা যাবে না। জোর করে ডাক্তারি পরীক্ষা আইনের বিধানে নেই।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে চেষ্টা করেছি। তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। এখন রাজি হলে করানো হবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, ওই নারীকে ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে সবার সহযোগিতা জরুরি। নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

৫ দিনেও হয়নি ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা

আপডেট সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫