ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪৩৭ জন সংবাদটি পড়েছেন

নারায়ণগঞ্জ জেলা শহরে শুরু হলো ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ। শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নারায়ণগঞ্জ জেলা শহরের হাজীগঞ্জ এলাকায় বিজয়স্তম্ভ চত্বরে শহীদদের স্মরণে স্থাপন করা হচ্ছে এই স্মৃতিস্তম্ভ। উদ্বোধনী আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে।”

নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুকুল ইসলাম রাজীব, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫