ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি। নরসিংদীতে তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন। বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস!  বঙ্গভবনের পথে মির্জা ফখরুল: একজন দলীয় নেতার সামনে রাষ্ট্রনায়ক হওয়ার পরীক্ষা। শিক্ষার্থী ফেল করেনি, ফেল করেছে বাংলাদেশ। পরীক্ষার ফলাফলের আয়নায় আমাদের শিক্ষা ব্যবস্থা হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ। মিটফোর্ডের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের আয়োজনে মানববন্ধন। প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৩৫ জন সংবাদটি পড়েছেন

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে যৌথ বাহিনীর গোপন অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ অর্থসহ রাইকুল ইসলাম (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১২-১২২১৬৫) ঢাকা অভিমুখে যাওয়ার পথে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বাসটিতে থাকা রাইকুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল এবং নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত রাইকুল ইসলাম রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিতভাবে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে এই সফল অভিযান চালানো হয়।

এ ঘটনায় রাইকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে পলাশবাড়ী থানায় ফেনসিডিল ও নগদ টাকাসহ হস্তান্তর করা হয়েছে ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপডেট সময় : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫