ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ। ফেল করেছে শিক্ষার্থী, নাকি ফেল করেছে আমাদের শিক্ষা-ব্যবস্থা? ১৫ আগস্ট: গণতন্ত্রের আপসহীন কণ্ঠ বেগম খালেদা জিয়া। হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক, খুশি সচেতন মহল। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। নারায়ণগঞ্জে পুলিশের জালে বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম। রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত গ্রেফতার ৩। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য। ১৭ দেশে ২৫ বার ভ্রমণ, ১৭ বছর পেকুতে—গণপূর্ত প্রকৌশলী কাজী ফিরোজকে ঘিরে প্রশ্নের পাহাড়।

ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজারে পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিতে প্রশাসনের মনিটারিং কার্যক্রম জোরদার।

গতকাল ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের বিখ্যাত ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার সংলগ্ন পর্যটন এলাকায় পর্যটকদের জন্য পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ঝালকাঠি সদর থানা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে বর্ষার এই মৌসুমে বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। এ সময় পর্যটন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে বিশেষ তদারকির প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজনীয়তার অংশ হিসেবেই আজকের এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন এবং সদর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে বাজার এলাকার সার্বিক পরিবেশ, পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয়দের সহযোগিতার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হয়।এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়

আসুন, সবাই মিলে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখি। এ বাগান আমাদের মূল্যবান সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে হতে হবে সচেতন।

এছাড়া, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং এলাকার নান্দনিক সৌন্দর্য বজায় রাখতে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে সচেতনতা ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

উল্লেখ্য, ভিমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজার ইতোমধ্যেই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হয়েছে। তাই এ সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয় ও আগত পর্যটকদের মধ্যে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ককটেল বিস্ফোরণে মাদ্রাসার ৬ শিক্ষার্থী আহত, একজন ঢাকায় প্রেরণ।

ঝালকাঠিতে ভাসমান পেয়ারা বাজারে পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিতে প্রশাসনের মনিটারিং কার্যক্রম জোরদার।

আপডেট সময় : ১০:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫