ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি। নরসিংদীতে তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন। বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস!  বঙ্গভবনের পথে মির্জা ফখরুল: একজন দলীয় নেতার সামনে রাষ্ট্রনায়ক হওয়ার পরীক্ষা। শিক্ষার্থী ফেল করেনি, ফেল করেছে বাংলাদেশ। পরীক্ষার ফলাফলের আয়নায় আমাদের শিক্ষা ব্যবস্থা হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ। মিটফোর্ডের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের আয়োজনে মানববন্ধন। প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

টাঙ্গাইল ডিসি অফিসের কর্মচারী সরোয়ারের বিরুদ্ধে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকে তদন্তের আবেদন।

টাঙ্গাইল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কর্মচারী সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ১০ জুলাই ২০২৫ তারিখে দুদক চেয়ারম্যান বরাবর লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া এলাকার বাসিন্দা আলম মিয়া, যিনি স্থানীয় জুলহাস মিয়ার ছেলে।

অভিযোগে বলা হয়েছে, স্বল্প বেতনের চাকরিজীবী হয়েও সরোয়ার হোসেন অস্বাভাবিকভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তিনি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় সিএ (নাজির কাম ক্যাশিয়ার) পদে কর্মরত আছেন।

সূত্র জানায়, সরেজমিনে তদন্তে উঠে এসেছে তার নামে ও বেনামে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং জমি। অভিজাত এলাকা সাবালিয়ায় রয়েছে বিলাসবহুল বাসা, বিলঘারিন্দা এলাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট বুকিং, এবং হাজারাঘাট এলাকায় রয়েছে মূল্যবান জমি। অভিযোগকারীর দাবি অনুযায়ী, এই সম্পত্তিগুলোর বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পাশাপাশি রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ।

এছাড়া অভিযোগে উল্লেখ রয়েছে, সরোয়ার হোসেন স্থানীয় পৌরসভার জন্মসনদ দালাল চক্রের সাথে সম্পর্ক গড়ে তুলে অবৈধ জন্মসনদ বানিজ্যে জড়িত। সরকারি ফাইল অনুমোদন, চাকরি প্রদান, লাইসেন্স ইস্যু এসব ক্ষেত্রে তিনি কমিশন বানিজ্য করেছেন বলেও অভিযোগে বলা হয়।

সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো, সাবেক এমপি ছানোয়ার হোসেনের ছত্রছায়ায় সরোয়ার হোসেন ‘এসটিএলএস’ নামক একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের টাঙ্গাইল অঞ্চলের মূল হোতা হিসেবে কাজ করছেন, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

অভিযোগকারী আলম মিয়া জানান, আমি দুদকের ওপর এখনও আস্থা রাখি। তবে বর্তমানে ফ্যাসিস্ট আমলের মত দুদকের নির্লিপ্ত আচরণে সাধারণ জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। আশা করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সরোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে অভিযোগটি যাচাই-বাছাই করে তদন্ত শুরু করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

টাঙ্গাইল ডিসি অফিসের কর্মচারী সরোয়ারের বিরুদ্ধে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকে তদন্তের আবেদন।

আপডেট সময় : ০৭:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫