ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পেয়েছে প্রাণহানি।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ২৯৭ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুর জেলা প্রশাসকের সরকারি বাসভবনে বজ্রপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। বজ্রপাতের ফলে বাসভবনের ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল রুমে আগুন ধরে যায় এবং বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন। আমরা খবর পেয়ে পানি ও উদ্ধারকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের ফলে শর্টসার্কিট হয়ে তার পুড়ে গিয়ে আগুন লাগে।

বজ্রপাতের সময় বাসভবনের পাওয়ার বোর্ড (MCB) এবং বেশ কিছু ইলেকট্রিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এনামুল নামে এক পথচারী জানান, আমি প্রথমে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ট্রান্সমিটারে আগুন দেখতে পাই। তারপর বিকট শব্দে বজ্রপাত হয় এবং বাড়ির ভেতর আগুন জ্বলতে দেখি।

তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

দিনাজপুর জেলা প্রশাসকের বাসভবনে বজ্রপাত, ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পেয়েছে প্রাণহানি।

আপডেট সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫