ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি। কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন। সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন: মিটফোর্ড সুইপার কলোনির সংকট রাষ্ট্রের মানবিকতা, ন্যায়বিচার ও সংবিধানের পরীক্ষা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের স্বপ্ন পূরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব ঘাটতি ৮৮ হাজার কোটি টাকা:  এনবিআর এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ। সরকারের বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্র:  মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বিতর্কিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও চুক্তিভিত্তিক সচিব! জুলাই সনদের রাষ্ট্রীয় অনুষ্ঠান: ইতিহাসের ভাষ্য, রাজনৈতিক বিতর্ক এবং গণতন্ত্রের ভবিষ্যৎ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে।

ফরিদপুরে গাঁজাসহ যুবক আটক।

ফরিদপুরে র‌্যাব-১০ এর অভিযানে গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে কোতয়ালী থানার কোমরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে পরিচালিত অভিযানে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম খালিদ হাসান রাব্বি (২৪)। তিনি ফরিদপুর কোতয়ালী থানার চর জুয়াইর এলাকার মো. ইউসুফ ফকিরের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাব্বি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর ও দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব সারাক্ষণ বার্তাকে জানায়, গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কোমরপুর এলাকায় রাব্বির মতো কিছু মাদক ব্যবসায়ীর দৌরাত্ম্যে এলাকায় অস্থিরতা বিরাজ করছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাকে কাঁধে করে ছেলের ভিক্ষাবৃত্তি।

ফরিদপুরে গাঁজাসহ যুবক আটক।

আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫