ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক, প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান ২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য হবে বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা। নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর বাড়তি ভাড়া আদায় করেও কচ্ছপগতি: ‘কর্ণফুলী-১১’ লঞ্চে যাত্রীদের চরম দুর্ভোগ ও ক্ষোপ অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক তেরখাদায় দলীয় সুবিধা বণ্টনে বৈষম্যের অভিযোগ, ক্ষোভে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, দুর্ভোগে চিরিরবন্দরের ঘুঘুরাতলীর পথচারীরা।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রাণকেন্দ্র ঘুঘুরাতলীর চিত্র বৃষ্টি নামলেই পাল্টে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে যায় পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়ছেন পথচারী থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, ঘুঘুরাতলী বাজার এলাকার রাস্তাগুলোর আশেপাশে কোনো সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের দাবি জানালেও তা এখনো বাস্তবায়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল-কলেজে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভিজে কাপড়ে পৌঁছাতে হয় শ্রেণিকক্ষে। একই সমস্যায় পড়েন অফিসগামী কর্মজীবী মানুষ এবং বাজার করতে আসা সাধারণ ক্রেতারা।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বৃষ্টি হলে দোকানের সামনে পানি জমে যায়, ক্রেতা আসতে চায় না। ব্যবসারও ক্ষতি হয়।

চিরিরবন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাড়ছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানাচ্ছেন তারা।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

হরমুজে মার্কিন ডুবো ড্রোন আটক, প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে ইরান

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, দুর্ভোগে চিরিরবন্দরের ঘুঘুরাতলীর পথচারীরা।

আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫