ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব  বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ এর জটিকা মিশিল, পুলিশের গাড়িতে হামলা দুই পুলিশ সদস্য কে মারধর। স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরছে হামলা ও মিথ্যা মামলা: বিপন্ন গণমাধ্যম, আতঙ্কে সংবাদকর্মীরা খুলনায় মুদি দোকানিকে গুলি, পেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় পদায়ন পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়  ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও খাল খনন পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় সরকারি রাস্তা অবৈধ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূ ও এক সংবাদকর্মীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় গৃহবধূর স্বর্ণের দুল ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সুমন বাদী হয়ে চন্দ্রিমা থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (শুক্রবার) সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযুক্ত ১নং বিবাদী মোঃ মুনসুর (৪৬), ২নং বিবাদী গাফ্ফার (৫৬), ৩নং বিবাদী শান্তা (২৮), ৪নং বিবাদী আজিজুল (৪৬), ৫নং বিবাদী শাকিলা (৩৫) ও ৬নং বিবাদী মোঃ মাজদার (৫২) দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশে সরকারি রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উক্ত অবৈধ প্রাচীরটি অপসারণ করা হয়।

ঘটনার দিন সকালে উক্ত রাস্তা দখলকে কেন্দ্র করে বিবাদী পক্ষের সাথে অভিযোগকারী মোঃ সুমন (৩৭)-এর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে গালাগাল করলে সুমন তার প্রতিবাদ জানান। এতে ১নং বিবাদীর হুকুম ৩নং বিবাদী সুমনের স্ত্রী সোনিয়া খাতুন টুম্পা (২৮)-কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে ৩নং ও ৫নং বিবাদী মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে এবং কান থেকে আনুমানিক ৩ আনি ওজনের একটি স্বর্ণের দুল (যার আনুমানিক মূল্য ১৬,০০০ টাকা) ছিনিয়ে নেয়। টুম্পাকে বাঁচাতে এগিয়ে এলে ১নং বিবাদী সুজন (৩০) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করে। সুজন সরে যাওয়ার চেষ্টা করলে কোপটি তার কপালে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় ৬নং বিবাদী বাঁশের লাঠি দিয়ে সুজনকে এবং অন্য বিবাদীরা প্রতিবেশী আব্দুল কুদ্দুস (৬৬)-কে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহত সুজন ও আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী ও সংবাদকর্মী মোঃ সুমন বলেন, আমি একজন সংবাদকর্মী। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি তাদেরকে সরকারি রাস্তা দখলের বিষয়ে বলতে গিয়েছিলাম। কিন্তু তারা তা মেনে না নিয়ে আমার পরিবার ও প্রতিবেশীদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়।

অন্যদিকে‌ হামলার অভিযোগ অস্বীকার করে ৪নং বিবাদী আজিজুল বলেন, আমার ভাইয়ের জায়গায় একটি বাউন্ডারি ওয়াল ছিল। সুমনের লোকজন আমাদেরকে কোনো কিছু না জানিয়েই সেটি ভেঙে ফেলে। আমি বাইরে ছিলাম, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উল্টো তারাই আমাকে মারধর করে ফেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রুপালী বাংলাদেশকে জানান, এ বিষয়ে লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Ahad Staff

জনপ্রিয় সংবাদ

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব 

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ৩, থানায় মামলা

আপডেট সময় : ১০:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬