ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
পঞ্চগড়ের কৃতী সন্তান খুকৃবি শিক্ষার্থী মারুফের বিস্ময়কর উদ্ভাবন : CGPA Tracker App  বিআইডব্লিউটিএর আরিফ উদ্দিনের অবৈধ সিন্ডিকেট, হাজার কোটি টাকার লুটপাটের মহোৎসব। অবৈধ দখল-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র। আদিতমারীতে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার। বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত। নিহতের চারজন একই পরিবারের। চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক। হয়রানি মামলার অভিযোগে,ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।। বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত// ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তা নিশ্চিত সহ ৫ দফা দাবিতে মানববন্ধন। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন গ্রেফতার।

পিআর নয় সাংবিধানিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রত্যাশা জনগনের।

আসন্ন সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরে চলছে সম্ভাব্য এমপি প্রার্থীদের নির্বাচনী জন সমাবেশ ও প্রচারণা।

বৃহস্পতিবার (৪, সেপ্টেম্বর) মাদারীপুর জেলার কালকিনির উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মাদারীপুর-৩ (কালকিনি,ডাসার) আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী হিসেবে গনসংযোগ, মিছিল ও আলোচনা সভা করেন খন্দকার মাশুকুর রহমান মাশুক।

তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে যুবদল হয়ে বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না। পতিত ফ্যাসিস্ট সরকার দেশের ভোটের ব্যবস্থাকে ভেঙ্গে দিয়ে গণতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো। তাই জনগন ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে।

দেশের মালিক জনগণ, তারা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করবেন। আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই। পিআর পদ্ধতি এদেশের জনগন বোঝে না। এর আগে ইভিএম এ ভোট হয়েছে। সে পদ্ধতিও জনগনের বোধগম্য ছিল না বিধায় তা বাতিল হয়েছে। তাই আমরা অন্য কোন পদ্ধতিতে ভোট দিতে চাই না। আমরা ব্যালটের মাধ্যমে ভোট দিতে চাই।

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মু. ইউনূস সাহেব, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন থেকেও একই বার্তা জনগনের কাছে দিয়েছে। এ বিষয়ে সুস্পষ্টভাবে বলতে চাই, একটি নির্বাচিত সরকার, একটি অর্নিবাচিত সরকারের চেয়ে অনেক বেশি ভালো। কারণ তাতে জনগনের সরকার প্রতিষ্ঠিত হয়। তাই কোন অযুহাতে এ নির্বাচন পেছানো যাবে না। এনসিপি, জামায়াত ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। বাংলাদেশের জনগন পিআর পদ্ধতি জানে না। আমরা বলেছি প্রচলিত আইনে যে ভাবে বলা আছে ঠিক সে ভাবেই নির্বাচন হবে। এবং আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই। সবাই একত্রে অংশ গ্রহনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন পর্যন্ত আংশিক জয় হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত যেন জনগনের সকল চাওয়া পুরণ করতে পারি সে লক্ষে সকলকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। এদেশের মালিক জনগন। যতদিন পর্যন্ত বিএনপি জনগনের মালিকানা বুঝিয়ে দিতে না পারবে ততদিন অতন্দ্র প্রহরীর মত আমরা কাজ করে যাব। এবং তা যদি না হয় তবে বিএনপি তাদের কাঙ্খিত নির্বাচন আদায় করে নেবে।”

এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো সমাবেশ প্রাঙ্গন।

০৪.০৯.২৫

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের কৃতী সন্তান খুকৃবি শিক্ষার্থী মারুফের বিস্ময়কর উদ্ভাবন : CGPA Tracker App 

পিআর নয় সাংবিধানিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রত্যাশা জনগনের।

আপডেট সময় : ০৪:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫