ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! অসীম ক্ষমতাধর মাসুদুল ইসলাম একসাথে পাঁচ পদের দায়িত্বে।  বিআইডব্লিউটিএ’ র বিতর্কিত কর্মকাণ্ড। দেশের জ্বালানী ও অর্থনীতি সংকটেও বিআইডব্লিউটিএতে বিলাসী বনভোজনের নামে অর্থ ও জ্বালানি অপচয়ে মনোরঞ্জন।  বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর সাংবাদিক সমিতির ফ্যামিলি ডে ও বাংলা নববর্ষ উদযাপন। “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান। চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসুলবাগ ‘চাক্তাই ডাইভারশন খালটি’ সংস্কার জরুরী। আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। বাংলাদেশ সনাতন ধর্ম সুরক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বর্ধিত সভা অনুষ্টিত। অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত। ফ্যাস্টিট হাসিনা সরকারের দোসর আবু সাঈদ মোল্লা এখন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হলেন কিভাবে? কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ।

মাদারীপুরে ৫১৩ বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আশ্রম পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৪ জন সংবাদটি পড়েছেন

আজ ১৮ সেপ্টেম্বর,২০২৫ সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ও রাজৈর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ মাদারীপুর জেলার রাজৈরের পাইকপাড়া ইউনিয়নাধীন বৈরাগীর বাজারে ৫১৩ বছরের ঐতিহ্যবাহী জাগ্রত তীর্থভূমি পরিদর্শন করেন। আশ্রমের দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মী দেবী গোস্বামী জানান ৫১৩ বছর পূর্বে শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী এ পবিত্র তীর্থ ভূমির প্রতিষ্ঠা করেন। লক্ষ্মী দেবী গোস্বামীর গুরুদেব ও শ্বশুর হন শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী।এ আশ্রমের গোড়াপত্তন করেন শ্রী শ্রী কুশল চাঁদ গোস্বামী ও তাঁর সহ- ধর্মিনী রাধারানী গোস্বামী।১০৫০ বঙ্গাব্দ হতে প্রতিবছর শ্রী গৌর গোপাল গোস্বামীর তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লক্ষাধিক ভক্তের মিলন মেলা অনুষ্ঠিত হয়।বছরে দুইবার এখানে মেলা বসে।প্রতিবছর ১০ অগ্রহায়ণ শ্রী শ্রী মাতান চাঁদ গোস্বামীর তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লক্ষাধিক ভক্তের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

আশ্রমের বর্তমান দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মী দেবী গোস্বামী শ্রী গৌর গোপাল গোস্বামীর সহ- ধর্মিনী। তিনি সারাক্ষণ বার্তাকে জানান,১৯৭৬ সাল থেকে এ তীর্থ ভূমিতে বসবাস করছেন। শ্রীমতি লক্ষ্মী দেবী গোস্বামী জানান, তাঁর পিতৃভূমি ফরিদপুরের সালথা থানা অন্তর্গত বিষ্ণুদী গ্রামে। বাবার নাম ঈশ্বর বানী কান্ত।এ আশ্রম বা মতাদর্শের অনুসারী ভক্তবৃন্দ পরমেশ্বরের বা রাধা রানীর যুগল সেবা বা আরাধনার মাধ্যমে জীবের মোক্ষ প্রাপ্তি ঘটে । এমনটাই জানিয়েছেন আশ্রমের প্রধান লক্ষ্মী দেবী গোস্বামী মাতা।

আশ্রম পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু। সাথে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজৈর উপজেলা শাখার সদস্য সচিব সনজীব কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাইকপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও শ্রী কুশল চাঁদ আশ্রমের সাধারণ সম্পাদক সনজীবন কুমার স্বর্ণকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাইকপাড়া ইউনিয়ন শাখার সদস্য সচিব প্রদীপ কুমার পোদ্দারসহ প্রমুখ নেতৃবৃন্দ। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দকে শ্রীমতি লক্ষ্মী দেবী গোস্বামী নিজ হাতে প্রসাদ দিয়েছেন। মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন।

প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এ আশ্রমকে কেন্দ্র করে। কর্তৃপক্ষের দাবি সরকারি কোন পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এ পবিত্র তীর্থ ভূমি মানব কল্যাণে আরো ব্যাপক ভূমিকা পালন করতে পারবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

মাদারীপুরে ৫১৩ বছর পূর্বে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আশ্রম পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দ।

আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫