ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন। বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সাথে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণ কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি! আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন।

ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ০১:৫১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন, এনএসআই উপ-পরিচালক ইকবাল হোসেন, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট মোহাম্মদ জয়নুল আবেদিন, জেল সুপার নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিমসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা।

সভায় ফরিদপুর জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়,

মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনি পদক্ষেপ গ্রহণ।

ড্রাইভারদের ডোপ টেস্টের সংখ্যা বৃদ্ধি।

শহরের সব অটোরিক্সা নিবন্ধনের আওতায় আনা।

মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

চুরি রোধে শহরে সিসি ক্যামেরা স্থাপন।

রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ক্ষতিকারক কেমিক্যাল নিয়ন্ত্রণ।বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে বিশেষ নজরদারি ও উন্মুক্ত আলোচনা।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।

এলাকায় পুলিশি টহল জোরদার।রাজেন্দ্র কলেজ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও লাইটের ব্যবস্থা।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিটরিং কমিটি গঠন ও নিরাপত্তা জোরদার।

দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন মদের লাইসেন্সকৃত দোকান বন্ধ রাখার নির্দেশ।

সভায় সবস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়, যাতে ফরিদপুরে আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩।

ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:৫১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫