ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার পুনর্বহাল নিয়ে নানামুখী গুঞ্জন। বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফরিদপুরে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযানে ১.৫ লক্ষ টাকার চায়না জাল জব্দ ও ধ্বংস করা হয়। 

  • মোঃ সজল মন্ডল
  • আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ জন সংবাদটি পড়েছেন

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। রবিবার ৭ সেপ্টেম্বর বানা ও বুড়াইচ ইউনিয়নের তিনটি বিল থেকে আনুমানিক ১.৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। তারা উথলী বিল, পানিগাতী বিল এবং শোলমারী বিল থেকে অবৈধভাবে পাতা চায়না দুয়ারী জাল খুঁজে বের করে জব্দ করেন।

জব্দকৃত সমস্ত জাল পরে উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয়রা জানান, নিয়মিত এমন অভিযান চালালে জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা পাবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান বলেন, চায়না দুয়ারী জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই জালের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করা হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসন নিয়মিতভাবে কাজ করছে। অবৈধ কার্যকলাপ বন্ধ করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকলে জলাশয়ে দেশীয় মাছের সংরক্ষণ ও পরিবেশ রক্ষা সম্ভব হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের।

ফরিদপুরে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযানে ১.৫ লক্ষ টাকার চায়না জাল জব্দ ও ধ্বংস করা হয়। 

আপডেট সময় : ১১:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫