ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার প্রকাশক দম্পতির একমাত্র সন্তান অবন্তিকা দাসের জন্মদিন উদযাপন। বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সাথে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণ কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি! আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি।সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপ, তদন্তের আশ্বাস পুলিশের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল। ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান। মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন।

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে মৃত্যুর অভিযোগ।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সিপাইবাড়ী মোড়ে মর্মান্তিক এক দুর্ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। আজ ১২ সেপ্টেম্বর,২০২৫ দুপুরে ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন সময় এক রাজমিস্ত্রিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারই এক সহকর্মী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা ওই রাজমিস্ত্রির পরবর্তীতে মৃত্যু হয়েছে বলেই দাবি করেছেন স্থানীয়রা।

তবে, এই বিষয়ে বাড়ির মালিক জামাল ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, আহত রাজমিস্ত্রি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, জামাল এই ঘটনার পরপরই আহত  রাজমিস্ত্রিকে দ্রুত এ্যাম্বুলেন্সে তুলে ঘটনাস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জে পালিয়ে যেতে সহযোগিতা করেন। এসময় রাজমিস্ত্রির আরও কয়েকজন সহকর্মীও উপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা।

তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে মৃতদেহ গোপনে সরিয়ে ফেলার চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সাহাদাত হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে প্রাথমিক তদন্ত শুরু করেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ: মুক্তিপণ আদায় ও নির্যাতনের পর উদ্ধার, গ্রেফতার-৩।

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে মৃত্যুর অভিযোগ।

আপডেট সময় : ১১:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫