ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি। নরসিংদীতে তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন। বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক মোরশেদ আলী মারুফের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ। মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস!  বঙ্গভবনের পথে মির্জা ফখরুল: একজন দলীয় নেতার সামনে রাষ্ট্রনায়ক হওয়ার পরীক্ষা। শিক্ষার্থী ফেল করেনি, ফেল করেছে বাংলাদেশ। পরীক্ষার ফলাফলের আয়নায় আমাদের শিক্ষা ব্যবস্থা হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ। মিটফোর্ডের সুইপার কলোনির বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতপাত বিলোপ জোটের আয়োজনে মানববন্ধন। প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ: ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর!

আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩২৯ জন সংবাদটি পড়েছেন

হাইকোর্টে আজ মঙ্গলবার আগাম জামিন চাওয়ার কথা ছিল চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হকের। সকালে আপিল বিভাগে তাকে দেখা না গেলেও তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ হাইকোর্টে এসে এ বিষয়ে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন।

ইশতিয়াক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক। ২০২১ সালের ১৫ জুলাই সামিরা হকের সঙ্গে তার বিয়ে হয়। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সাবেক স্ত্রী হিসেবে পরিচিত সামিরার এটি তৃতীয় বিয়ে।

জানা যায়, সকাল ৯টার দিকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় সামিরা হকের বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।

গত ২০ অক্টোবর, মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এ মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য ১০ আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে চুরি।

আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক।

আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫