ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৫ পিস ইয়াবা ও ১১০ পুরিয়া হেরোইন সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ ৪০০ টাকার ঔষধ ৫০ টাকায় ! ইউনিটেক ইউনানির বিতর্কিত সিরাপে কী উপাদান আছে ? প্রতারণার নতুন কৌশল! জনস্বাস্থ্য নিয়ে ঘোরতর আতঙ্ক, তদন্তের দাবি !   টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানব পাচারকারী। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১,৫০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন, নিঃস্ব বহু পরিবার। মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩। রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ার জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম। হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে ৭০ লক্ষ ৩৫ হাজার টাকার অবৈধ মালামালসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ।

কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি – দীঘি।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৫৫৩ জন সংবাদটি পড়েছেন

ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শৈশবেই আলোচনায় এসেছিলেন শিশুশিল্পী হিসেবে; এরপর নায়িকা হয়ে প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি সময়ের সঙ্গে সমালোচনাও তাকে ছাড়েনি। তবে এখন আর এসব নিয়ে ভাবেন না দীঘি। তার মনোযোগ শুধু নিজের কাজ আর ভালো কিছু করার প্রতি।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এরপরই নতুন কয়েকটি প্রজেক্টের খবরে ফের আলোচনায় আসেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘বিদায়’-এর শুটিং, যেখানে সহশিল্পী হিসেবে আছেন বাপ্পারাজ। সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে চলছে শুটিং, যা নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। পরবর্তীতে মধ্যপ্রাচ্যের একটি দেশে সিনেমার কিছু অংশ ধারণ করা হবে।

এমন সময়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীঘি। সেখানে জানান, নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু সেগুলোই আমাকে শক্ত রেখেছে। তার কথায়, ‘প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে প্রধান। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।’

দীঘি বলেন, ‘তারা শোধরানোর জন্য সমালোচনা করে না। কে ভালো চান আর কে খারাপ চান, এখন সেটা বুঝে ফেলেছি। আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক।’

অভিনেত্রী আরও জানান, একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বলেন, ‘অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। তখন মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।’

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৫ পিস ইয়াবা ও ১১০ পুরিয়া হেরোইন সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি – দীঘি।

আপডেট সময় : ১২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫