ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ৫৭১ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় ও নানা অনিয়মের অভিযোগ। 

চাঞ্চল্যকর তৃপ্তি হত্যা মামলায় ইজিবাইক চালকের মৃত্যুদণ্ড।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৬৭ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুরে মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার তৃপ্তিকে ধর্ষণ শেষে হত্যার পর ইট বেঁধে লাশ পুকুরে ফেলে রাখার মামলায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ. এম. রেজা জাকের এই রায় ঘোষণা করেন।

রায়ে আদালত একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, তৃপ্তিকে ইজিবাইকে করে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার পর তার লাশে ইট বেঁধে স্থানীয় এক পুকুরে ডুবিয়ে রাখা হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন খানকে গ্রেপ্তার করে আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ সাজ্জাদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এই রায় ঘোষণার পর আদালত চত্বরে তৃপ্তির পরিবার ও উপস্থিত সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক!

চাঞ্চল্যকর তৃপ্তি হত্যা মামলায় ইজিবাইক চালকের মৃত্যুদণ্ড।

আপডেট সময় : ০৪:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫