ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন আসামি গ্রেফতার। রাজৈরে দুই মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড। “আরাফ বাংলাদেশ” মানবিক সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত।  মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বদলী হলেও মাগুরা ছাড়ছেন না। দ্রুত অপসারণের দাবী। শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মাদারীপুরের রাজৈরে হেলেন জেরিন খানের ব্যাপক গণসংযোগ, সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৯২ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর-২ (সদরের একাংশ ও রাজৈর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে রাজৈরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১১ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলের ব্যানার-ফেস্টুন নিয়ে রাজৈর পৌরসভার শাহ্ সুফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামনে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

মিছিলটি রাজৈর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকা হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের পৃথক মিছিল এসে মূল মিছিলে যুক্ত হয়।

গণ মিছিলে অংশগ্রহণ করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্নআহবায়ক জামিনুর রহমান মিঠু ,মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু ,জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু, প্রচার সম্পাদক খালেদা ইসলাম, বিএনপির আহবায়ক রাজৈর পৌরসভার জাকির হোসেন শেখ,রাজৈর উপজেলা বিএনপির প্রবীণ নেতা রেজাউল করিম রাজা মিয়া, রাজৈর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ ফকির, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সমর্থকরা বলেন, দলের দুঃসময় থেকে এখন পর্যন্ত হেলেন জেরিন খান মাঠে ছিলেন। ত্যাগ, যোগ্যতা আর সাংগঠনিক দক্ষতার দিক থেকে তিনি মাদারীপুর-২ আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তারা আরও দাবি করেন, এলাকার সাধারণ মানুষসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তার মনোনয়ন প্রত্যাশা করছেন।

নেতাকর্মীরা ৩১ দফা রূপরেখা, গণতন্ত্র পুনরুদ্ধার স্লোগান দেন। নেতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, মনোনয়ন ঘোষণা হলে এলাকায় নির্বাচনী মাঠ আরও উজ্জীবিত হয়ে উঠবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শুধু মাদারীপুর নয় ফরিদপুর-১ আসনেরও দায়িত্ব পেলেন হেলেন জেরিন খান, বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।

মাদারীপুরের রাজৈরে হেলেন জেরিন খানের ব্যাপক গণসংযোগ, সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫