ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন। রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হয়েছে শহর। শ্রীকৃষ্ণের আবির্ভাব: দুষ্টের দমন, শিষ্টের পালন ও সমকালীন পৃথিবীতে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। ভাঙ্গার আলগীর ঝালডাঙ্গা বিলে শতাধিক নৌকার মহারণ, সেরা রাজৈরের ‘বৈতরণী’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের বার্তা: অশুভের বিরুদ্ধে শুভবোধের জাগরণ- অপর্ণা রায় দাস। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা: প্রাণিসম্পদ অধিদপ্তরে আউট সোর্সিং এর কাজ শতভাগ আওয়ামী প্রতিষ্ঠানের দখলে! এনআরবিসি ব্যাংকে চিহ্নিত লুটেরা চক্রের অপতৎপরতা! শাহজালাল ইসলামী ব্যাংকের বরিশাল শাখার ম্যানেজার হিসেবে যোগ দিলেন আবুল কালাম আজাদ নজরুল বর্ষ ও আমাদের সাংস্কৃতিক উন্নয়ন: বিদ্রোহী কবির প্রাসঙ্গিকতা ও উত্তরাধিকার। যেভাবে বিএনপির প্রতিষ্ঠা , সংকটের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক অভিযাত্রা।

মাদারীপুর -২ সংসদীয় আসনে আজকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন ৬ জন।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৮ জন সংবাদটি পড়েছেন

আজ সোমবার (২২ ডিসেম্বর,২০২৫) তারিখে মাদারীপুর -২ সংসদীয় আসনে মোট ৬ টি মনোনয়নপত্র বিক্রি হয়।

বিএনপি থেকে মনোনীত জাহান্দার আলী জাহান মনোনয়ন পত্র ক্রয় করেন। এছাড়াওবিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান, ব্যারিস্টার শহীদুল ইসলাম(স্বতন্ত্র)

ডঃ আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী (স্বতন্ত্র)

মিল্টন বৈদ্য (স্বতন্ত্র)

মনির হোসেন আকন্দ (স্বতন্ত্র) মনোনয়ন পত্র ক্রয় করেন।

মাদারীপুর -২ সংসদীয় আসনটি দীর্ঘদিন ধরে একটানা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রেখেছিল সাবেক মন্ত্রী শাজাহান খান। এবারে ভোটের মাঠে বিএনপির একাধিক প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে দৌড়ঝাঁপ করতে দেখা যাচ্ছে।

বিএনপি যদি বিভক্তি রেখেই নির্বাচনে জয়লাভ করতে চায় তাহলে ভোটের ফলাফলে ভিন্ন সমীকরণের উদ্ভব হতে পারে বলে অনেকেই মনে করেন। মাদারীপুর -২ সংসদীয় আসনে বিএনপিতে মূলতঃ তিনটি গ্রুপ দৃশ্যমান রয়েছে। একটি গ্রুপ মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান সদ্য ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত, দ্বিতীয় গ্রুপ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি হেলেন জেরিন খান এবং তৃতীয় গ্রুপ ছাত্র দলের মিল্টন বৈদ্য।মাঠে তিনটি গ্রুপের জনপ্রিয়তা প্রায় সমানে সমান। সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক সচেতন মহলের ধারণা বিএনপিকে ভোটের বৈতরণী পার হতে হলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসন করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। এদিকে মাদারীপুর – সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই মাঠে রয়েছেন। সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিএনপির হাইকমান্ড শক্ত হাতে নেতৃত্ব দিতে না পারলে ভোটের ফলাফলে চমক সৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চার শিক্ষাব্যবস্থা, চার বাংলাদেশ: রাষ্ট্রের নীরব আত্মবিভাজন।

মাদারীপুর -২ সংসদীয় আসনে আজকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন ৬ জন।

আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫