ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। এমডি’র অব্যবস্থাপনায় ডুবছে অগ্রণী ব্যাংক! ভাঙ্গুড়ায় শহীদ মিনারের জায়গা অবৈধ দখলমুক্ত করলেন বিএনপি নেতৃবৃন্দ। আলীগের সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে হত্যাচেষ্টা মামলা। শিশু খাদ্যে ভেজালে পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লক্ষ টাকা জরিমানা। কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির। গণপূর্তের ‘উজির’: ক্ষমতার বলয়, টেন্ডার সিন্ডিকেট ও বিপুল সম্পদের অভিযোগ। গণপূর্তে ‘কায়কোবাদ বলয়’ : কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও বিপুল সম্পদের অভিযোগ—নিরপেক্ষ তদন্তের দাবি। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: আনন্দ-উচ্ছ্বাসে কাহারোলবাসী। রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ।

রামসাগরকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের।

দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, সদর উপজেলার আস্করপুর ইউনিয়নে অবস্থিত দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দিঘীকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। ঐতিহাসিক ও বৃহত্তম মানবসৃষ্ট এই দিঘীকে উন্নয়ন করে পশু ও পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি পর্যটক ও সাধারণ মানুষের সুবিধার্থে খানপুর করিডর চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, রামসাগর শুধু দিনাজপুর নয়, দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। সঠিক পরিকল্পনা ও উন্নয়নের মাধ্যমে এটিকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের জামালপুর বোর্ডের হাট ঈদগাহ্ মাঠে ৯নং আস্করপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আস্করপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আজহার আলী মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আক্তারুজ্জামান জুয়েল, জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী।

এছাড়াও বক্তব্য দেন কোতোয়ালি বিএনপি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, নির্বাহী কমিটির সদস্য মোকসেদ আলী মঙ্গলীয়া, কেন্দ্রীয় কৃষক দলের নেতা শাহীন খান, ইনসান আলম আক্কাছ, জেলা তাঁতীদলের আহ্বায়ক রেজাউল ইসলাম, জেলা জাসাস নেতা আক্তারুজ্জামান আকতার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এর আগে দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম আস্করপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

৩ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা।

রামসাগরকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের ঘোষণা বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের।

আপডেট সময় : ০৪:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬